কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষক সংগঠনের বাজার সংযোগ-বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি দপ্তরের প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষি বিভাগের উপপরিচালক ওমর আলী শেখ। রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন আইএফএমসির আঞ্চলিক সমন্বয়কারী হাবিবুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। কর্মশালায় উপজেলার চান্দাইকোনা সরকার পাড়া কৃষি সংগঠনের সদস্যসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।