কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৪ নভেম্বর বরিশাল বিভাগের প্রায় ১২ লাখ শিশুকে ভিটামিন এ+ এবং এ ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় দিন থেকে পাঁচ বছর বয়সী কোনো শিশু যাতে এই ক্যাম্পেইন থেকে বাদ না যায়, সে জন্য অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় ওরিয়েন্টেশন ও পরিকল্পনা-বিষয়ক কর্মশালা। গতকাল সোমবার বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সম্মেলনকক্ষে স্বাস্থ্য-বিষয়ক কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক বিনয় কৃষ্ণ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস। বিভাগের ৯ হাজার ৪৭টি কেন্দ্র থেকে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে।