প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার নেত্রকোনায় মানসম্মত শিক্ষক, শিক্ষার বর্তমান চিত্র ও আগামী প্রজন্মের জন্য ভাবনা–বিষয়ক কর্মশালা হয়েছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও গণসাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে স্বাবলম্বীর সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়। এতে সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া সভাপতিত্ব করেন। সমিতির সহকারী পরিচালক মুর্শেদ ইকবাল অনুষ্ঠান পরিচালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, অধ্যাপক বিধান মিত্র, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন প্রমুখ।