কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যনিরাপত্তায় নারী কৃষকদের অবদানের স্বীকৃতি ও অধিকার সংরক্ষণ-বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রচারাভিযানের আওতায় গণমাধ্যমকে উদ্বুদ্ধকরণ এই কর্মশালার মূল উদ্দেশ্য। গতকাল সকাল ১০টায় নগরের বিডিএস মিলনায়তনে বেসরকারি সংস্থা অক্সফামের সহায়তায় গণমাধ্যম-বিষয়ক সংস্থা সমষ্টির আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে খাদ্যনিরাপত্তায় নারীর অবদান, নারী কৃষকদের স্বীকৃতি ও অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা, নারী কৃষকদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রণয়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়।