কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘আর্থসামাজিক উন্নয়নে এনজিওগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ’-বিষয়ক কর্মশালা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক নূরুন নবী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) হেলাল উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম আলম। কর্মশালায় আলোচনা করেন সহকারী কমিশনার হাসিব সরকার। সিরাজগঞ্জ প্রতিনিধি|