কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল বুধবার কুমিল্লায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রশিক্ষণ ভবনে ওই কর্মশালা হয়। কর্মশালায় বক্তব্য দেন জেলা সিভিল সার্জন মো. মুজিবুর রহমান। তিনি বলেন, আগামী ১৪ নভেম্বর কুমিল্লা জেলার ১৬ উপজেলার ৪ হাজার ৭৫৬টি কেন্দ্রে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ওই ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’-এর অভাবজনিত রাতকানা রোগের হাত থেকে শিশুদের রক্ষা করার জন্য ওই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন কামাল উদ্দিন আহমেদ।