কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার মরফলা আর এম এন উচ্চবিদ্যালয় মিলনায়তনে তিন দিনব্যাপী ইংরেজি ভাষা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরফলা আর এম এন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিমা আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্র্যাকের ব্যবস্থাপক পলাশ চক্রবর্ত্তী, কেঁওচিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার, ব্র্যাক সাতকানিয়া উপজেলা কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার মো. আনোয়ারুল ইসলাম ও মরফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকী গুপ্তা প্রমুখ। কর্মশালায় মরফলা আর এম এন উচ্চবিদ্যালয় ও কেঁওচিয়া উচ্চবিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।