কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদারকরণে ইউনিয়ন অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ৫ নম্বর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা হয়। ব্র্যাক আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউপি চেয়ারম্যান নুর ইসলাম, ব্র্যাক রংপুরের আঞ্চলিক ব্যবস্থাপক জিল্লুর রহমান, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক সাইফুল ইসলাম, মহিলা ইউপি সদস্য আলেকজান বেগম প্রমুখ। কর্মশালায় উপস্থিত বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে মতামত দেন।