প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলায় নারী ও শিশু উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য দপ্তরের আয়োজনে গতকাল বুধবার ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিরম্ব কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্ধ্যা রানী রায় প্রমুখ। মা ও শিশুস্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, জন্মনিবন্ধন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক ওই কর্মশালায় বিভিন্ন পর্যায়ের ৩০ জন স্থানীয় জনপ্রতিনিধি অংশ নেন।