কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বাস্তবায়নের কৌশল নির্ধারণবিষয়ক এক কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের হলকক্ষে দুপুর ১২টায় আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হোরায়রা। প্রকল্প পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজার রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ।  নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম