কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনায় গতকাল রোববার থেকে দুই দিনব্যাপী ফিস্টুলাবিষয়ক কর্মশালা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ইউএনএফপিএ ও বিডব্লিউএএইচসি ওই কর্মশালার আয়োজন করে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন মো. রুস্তম আলী। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় ফিস্টুলা রোগ বিষয়ে বিস্তারিত আলোচন করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. ইউনুস আলী ও বরগুনা জেনারেল হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ মো. মজিবুর রহমান। বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, জ্যেষ্ঠ সেবিকাসহ ২৫ জন অংশ নেন।