কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় প্রবীণ অধিকার বিষয়ে কর্মশালা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের নাগড়া এলাকায় জেলা পরিষদের সম্মেলন কেন্দ্রে বারসিকের হেল্প এইজ প্রকল্প এ কর্মসূচির আয়োজন করে। এতে ৩০ জন সংবাদকর্মী অংশ নেন। বারসিকের সমন্বয়ক ইছাক উদ্দিনের সভাপতিত্বে আলোচনা করেন হেল্প এইজের প্রতিনিধি বেলায়েত হোসেন, পবিত্র মান্দা, তোবারক হোসেন, প্রমুখ। কর্মশালায় বক্তারা বলেন, বর্তমানে দেশের মোট জনসংখ্যার ৭ শতাংশ লোকই প্রবীণ, যাঁদের বয়স ৬০ বা তার বেশি।