কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় এক কর্মশালা গত মঙ্গলবার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউপির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। ইউপির চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি মো. শাহ আলম ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. উম্মে সানজিদা সুলতানা।