কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘সাংবাদিকতার নীতিমালা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ কর্মশালায় ৩২ জন জ্যেষ্ঠ সাংবাদিক অংশ নেন। সকালের অধিবেশনে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি।