কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ অধিকার সুরক্ষা নিয়ে মানিকগঞ্জে গতকাল মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে হেল্প এইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামের একটি সংগঠনের সহযোগিতায় বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ রিসার্চ সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এর আয়োজন করে। কর্মশালায় প্রবীণ অধিকার সুরক্ষায় জাতীয় প্রবীণ নীতিমালা-২০১৩ নিয়ে আলোচনা করা হয়। এতে হেলপ এইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা বেলায়েত হোসেন মুখ্য আলোচক ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বারসিকের জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম, আঞ্চলিক সমন্বয়ক বিমল রায় প্রমুখ।