কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নাটোরের সিংড়া পৌরসভা মিলনায়তনে গতকাল মঙ্গলবার দিনব্যাপী ‘শান্তি প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) আয়োজনে এই কর্মশালায় ৩০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন বিইআইর ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির, প্রোগ্রাম অফিসার আশীষ বণিক প্রমুখ।