কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে ছোট পরিবার ধারণার উন্মেষ, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্নবিষয়ক দিনব্যাপী এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক (ভারপ্রাপ্ত) আফরোজা বেগম।এতে ২৫ জন সাংবাদিক অংশ নেন।  নীলফামারী প্রতিনিধি