প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য, বাল্যবিবাহ, কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, এইচআইভি ও জেন্ডার বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অবহিতকরণ কর্মশালা হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজন করে। কর্মশালায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুলহাস উদ্দিন সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক অরবিন্দ দত্ত।