কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় লবণাক্ত জমিতে গম ও সরিষা চাষের ওপর প্রান্তিক কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাতক্ষীরার বিনেরপোতায় কৃষি গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লবণ-সহিষ্ণু এলাকার জন্য টেকসই ফসল ব্যবস্থাপনার উদ্ভাবন শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (গাজীপুর) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আ সা ম মাহবুবুর রহমান খান। কর্মশালায় ৫০ জন কৃষক অংশ নেন। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ২০৪টিরও বেশি ফসল নিয়ে গবেষণা করে থাকে। এই প্রতিষ্ঠানের আওতায় ২০০০ সাল থেকে উপকূলীয় লবণাক্ত এলাকার কৃষির বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা চলেছে।