প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্প’-এর আওতায় গতকাল শনিবার বরগুনায় ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে গণসচেতনতা ও যোগাযোগ দক্ষতা’বিষয়ক তিন দিনের কর্মশালা হয়েছে। শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে সকাল ১০টায় এর উদ্বোধন করেন বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন। কাল সোমবার পর্যন্ত ওই কর্মশালা চলবে।