কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ছোট পরিবার ধারণার উন্মেষ’বিষয়ক গণমাধ্যমকর্মীদের এক কর্মশালা গতকাল সোমবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন আহাদ আলী। তিনি পুষ্টি, প্রসব-পূর্ব সেবা, নিরাপদ মাতৃত্ব, প্রসব-পরবর্তী সেবা ও নবজাতকের যত্ন বিষয়ে ধারণা দেন। কর্মশালায় জেলা-উপজেলায় কর্মরত ৫০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।