কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ভোলা মনোসেক্স তেলাপিয়া হ্যাচারির মাঠে উপজেলার ৪০ জন মৎস্য খামারিকে ‘বাণিজ্যিক ভিত্তিতে উন্নত জাতের গিফট মনোসেক্স তেলাপিয়াসহ সকল মাছ চাষ’ শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ প্রশিক্ষণের আয়োজন করে ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডফিশের চিফ অব পার্টি এরিখ কিউস, ইউএসআইডির উন্নয়ন কর্মকর্তা (কৃষি) ওসাজি, জ্যেষ্ঠ সমন্বয় ও মূল্যায়ন কর্মকর্তা ফারহিন, ফারজানা, বরিশাল ওয়ার্ল্ডফিশের প্রকল্প কর্মকর্তা জাকির হোসেন, জ্যেষ্ঠ কারিগরি কর্মকর্তা মো. নাজমুল আলম প্রমুখ।