কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনের লক্ষ্যে নারায়ণগঞ্জে ‘জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা’ হয়েছে। গতকাল শুক্রবার আইডিয়াল স্কুলে ‘জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ’ জেলা শাখা এর আয়োজন করে। আমিনুল হক, মোস্তাফিজুর রহমান ও মিতা হক কর্মশালায় প্রশিক্ষণ দেন। নারায়ণগঞ্জের ২৫টি স্কুলের ২৪০ জন শিক্ষক ও শিক্ষার্থী এতে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জেলা শাখার সভাপতি জীবন চৌধুরী প্রমুখ।