কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা ও চুয়াডাঙ্গায় সাংবাদিকদের নিয়ে গতকাল শনিবার এক সচেতনতামূলক কর্মশালা হয়েছে। দুটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা হয়। ছোট পরিবার ধারণার উন্মেষ, পুষ্টি, এএনসি, নিরাপদ প্রসব, পিএনসি ও নবজাতকের যত্ন বিষয়ে এ কর্মশালা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য, শিক্ষা ও উদ্বুদ্ধকরণ (আইইএম) ইউনিটের সহযোগিতায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজন করে। মাগুরায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁদ সিংহ। চুয়াডাঙ্গার কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রেজাউল করিম।