কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ব্র্যাকের গবেষণা ফলাফল অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ব্র্যাক লার্নিং সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাকের গবেষণা মূল্যায়ন বিভাগের পরিচালক আবদুল বায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশীদ প্রধান অতিথি এবং ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম। গবেষণাপত্রগুলো উপস্থাপন করেন ব্র্যাকের জিন্নাত আরা, আশ্রাফুজ্জামান খান প্রমুখ।