কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জন্য ছোট পরিবারের ধারণার উন্মেষ, পুষ্টি, গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী পরিচর্যা এবং নবজাতকের যত্ন বিষয়ে সচেতনতামূলক অবহিত কর্মশালা হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট এর আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন তারেক মোহম্মদ শফি। এতে আরও বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) এস এম জাফরী, জেলা তথ্য কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ। কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।