প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে গতকাল শুক্রবার নারীর ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধি-বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার চর মনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় ৭০ জন নারী অংশ নেন। বেসরকারি প্রতিষ্ঠান আলিফ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। মো. দেলোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন ওমর হোসেন, কবির হোসেন, সেলিম রেজা, মো. রবিউল ইসলাম খান।