প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ব্যাংকসেবা আরও সহজ করা এবং জনগণের দোরগোড়ায় এ সেবা পৌঁছানোর উদ্দেশ্যে গতকাল সোমবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ পৌরসভা হল রুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শিগগিরই চালু হতে যাওয়া চার জেলার এজেন্ট ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক বগুড়া অঞ্চলের আঞ্চলিক প্রধান উপমহাব্যবস্থাপক শামিম উদ্দিন আহমেদ। বক্তব্য দেন আহমেদ হাফিজ, আলাল ইসলাম, বনি তাসনিম প্রমুখ।