কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি ক্রয়ে নাগরিকদের সম্পৃক্ত করলে কাজের মান উন্নত হওয়ার পাশাপাশি জনগণের টাকার সর্বোত্তম ব্যবহার হবে। নাগরিক সম্পৃক্ততা থাকলে সরকারি ক্রয়ে কোনো অনিয়ম বা ত্রুটি ধরা পড়বে। গতকাল সোমবার পঞ্চগড় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরিং (ই-জিপি) বিষয়ক এক কর্মশালায় ঠিকাদার, ব্যবসায়ী, নাগরিক, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকেরা এ মত দেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের অধীন সিপিটিইউ কর্মশালার আয়োজন করে। এতে সহায়তা করে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহমুদুল আলম কর্মশালার উদ্বোধন করেন। এতে বক্তব্য দেন আজিজ তাহের খান, বাদল হালদার, আশরাফুল আলম পাটোয়ারী, এ টি এম কামরুজ্জামান, সুবাস কুমার সাহা প্রমুখ।