কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) সুষ্ঠু বাস্তবায়ন ও প্রসারের লক্ষ্যে গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে সচেতনতামূলক কর্মশালা হয়েছে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের ব্যবস্থাপনায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এ কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের সভাকক্ষে গতকাল সকালে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এতে সঞ্চালনা করেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের সহকারী পরিচালক বাদল হায়দার। বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. মাসুদ রানা, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের পরিচালক মো. আজিজ তাহের খান, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের কো-অর্ডিনেটর মামুনুর রহমান প্রমুখ।