কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দরে শিশু সুরক্ষা কৌশল-বিষয়ক কর্মশালা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চিরিরবন্দর অফিসার্স ক্লাবে এনজিও এসইউপিকের আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ওই কর্মশালা হয়। এতে এসইউপিকের নির্বাহী পরিচালক মোজাফফর হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সহকারী (ভূমি) কমিশনার মো. আবদুল্লাহ আল জাকির। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল-আলম প্রমুখ। কর্মশালায় গ্রাম-পুলিশ, আনসার-ভিডিপি, মসজিদের ইমাম, ঘটক, এসপিজি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।