কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলায় অ্যাসিড-সহিংসতা রোধে গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি কর্মশালা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল এ খোদার সভাপতিত্বে বক্তব্য দেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, প্রবীণ সাংবাদিক আবদুল কুদ্দুস, জনকণ্ঠ-এর স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, দৈনিক করতোয়ার ব্যুরোপ্রধান হেলাল আহমেদ, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের সিনিয়র কো-অর্ডিনেটর সিদ্দিকী রুবেল প্রমুখ।