কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাটে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি ম্যাপ যাচাইকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ইউএনওর সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়ের উপজেলা ভূমি জোনিং প্রকল্পের অধীনে এ কর্মশালা হয়। ইউএনও হোসেন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম। ভূমি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন ভূমি জোনিং প্রকল্পের পরামর্শক আব্দুস সাত্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দীন, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ।