প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ উপজেলায় সর্বস্তরে সঠিক বাংলা বানান ব্যবহারে প্রমিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে কেরানীগঞ্জে শাক্তা উচ্চবিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। ইউএনও আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপার আছিয়া আক্তার, কলাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক রজত কুমার সুর, নয়াবাজার ডিগ্রি কলেজের প্রভাষক ফারুক হোসেন, ইস্পাহানি ডিগ্রি কলেজের প্রভাষক প্রদীপ হালদার, কলাতিয়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাজাহান ভূঁইয়া প্রমুখ। ইউএনও আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কেরানীগঞ্জসহ উপজেলার বিভিন্ন গ্রামের নামের বানান বিভিন্নভাবে লেখা হচ্ছে। এসব নামের বাংলা বানানের জটিলতা নিরসন ও সঠিক বাংলা বানান ব্যবহারে প্রমিতকরণের উদ্দেশ্যে আজকের এ আয়োজন।