কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, শোভাযাত্রা ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ‘সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক র্যা লি-২০১৬’ ব্যানারে জেলা প্রশাসক আমিনুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ত ম আব্দুল্লাহেল বাকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ প্রতিনিধি|