প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে গত বুধবার দিনব্যাপী অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা-বিষয়ক কর্মশালা হয়েছে। ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে ওই কর্মশালা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউএনও এস এম মনিরুজ্জামান আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকার, চিকিৎসক সৈয়দ মাহমুদুর রহমান, রংপুর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের সহকারী অধ্যাপক রওশন আলম, মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন, বিরামপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ কে এম শাহজাহান, আইনজীবী সালাম আমান, পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরমান হোসেন প্রমুখ। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি|