কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় রাজশাহী বিভাগে চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। পরে উন্নয়নকাজের প্রকৌশলীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। নওগাঁ এলজিইডি কার্যালয় চত্বরে গতকাল সকালে এ আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী। জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে এম বাদশা মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন এলজিইডি অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলী আহম্মেদসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ প্রায় ৫০০ জন প্রকৌশলী। পর্যালোচনা সভায় জানানো হয়, চলতি অর্থবছরে এলজিইডি সারা দেশে প্রায় ১৬ হাজার কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করছে।