কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার দিনব্যাপী কাব-কর্মশালা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। প্রাথমিক বিদ্যালয়ে কাবিং কার্যক্রম নিয়মিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস এর উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বক্তব্য দেন সাবেক সাংসদ ইমদাদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হারেস, জেলা স্কাউটের সহকারী কমিশনার মোদাসের রহমান, জেলা কাব লিডার ফয়জুল ইসলাম প্রমুখ। উপজেলার ১৮৭ জন কাব লিডার এতে উপস্থিত ছিলেন। সকাল সাড়ে নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ কর্মশালা চলে।