কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় ‘নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটেকশন অ্যান্ড এনফোর্সমেন্ট অব ওমেন্স রাইটস প্রকল্পের উদ্যোগে গতকাল শনিবার কলাপাড়া থানা এই কর্মশালার আয়োজন করে। উপজেলা প্রশাসনের সমেঞ্চলন কক্ষে ওই কর্মশালায় সভাপতিত্ব করেন কলাপাড়া-গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মঈনুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ মো.মাহবুবুর রহমান। এতে সংবাদকর্মী, মসজিদের ইমাম, এনজিওর প্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।