কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল রোববার বাংলাদেশ, ভারত ও নেপালের বৃষ্টিনির্ভর এলাকার ক্ষুদ্র কৃষকদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতাবিষয়ক প্রকল্প সাফবিনের ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা কারিতাসের উদ্যোগে নগরের সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত নানকিং দরবার হলে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক এম মঞ্জুর হোসাইন, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের গবেষণা পরিচালক আনসার আলী, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনে আরা বেগম। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী|