কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ সদর উপজেলায় ভূমি জোনিং খসড়া ম্যাপ যাচাইকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে দ্বিতীয় পর্যায়ের জাতীয় ভূমি জোনিং প্রকল্পের আওতায় ভূমি মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক আমিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রকল্প পরিচালক কফিল উদ্দিন, মিরপুর হাউজিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল ওয়াহেদ, ইউএনও রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। কর্মশালায় সদর উপজেলার ১২টি ইউনিয়নের ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি উপস্থাপন করা হয়। নওগাঁ প্রতিনিধি|