প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে নিরাপদ মাতৃত্ব ও স্বাস্থ্য সচেতনতায় কর্মশালা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী জেলার ৪০ জন গণমাধ্যমকর্মীকে নিয়ে জেলা প্রশাসকের সভাকক্ষে এই কর্মশালা হয়। এতে ছোট পরিবার ধারণার উন্মেষ, পুষ্টি, নবজাতকের যত্ন ও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশীদ। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক এ কে এম মজিবুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন শহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ মান্নান প্রমুখ।