কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ বাস্তবায়নবিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খুলনা স্বাস্থ্য বিভাগ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল গতকাল খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে। এতে জানানো হয়, দেশে ৪ কোটি ১৩ লাখ লোক কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করে। ৬৩ শতাংশ লোক কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের শিকার হন। তামাক ব্যবহারের প্রত্যক্ষ ফল হিসেবে প্রতিবছর ৩০ বছরের বেশি জনগোষ্ঠীর মধ্যে ৫৭ হাজার মারা যায়। পঙ্গু হয় ৩ লাখ ৮২ হাজার।