প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরল উপজেলায় পরিবার পরিকল্পনা, মা, শিশু, স্বাস্থ্য, কিশোর, কিশোরী প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, এইচআইভি ও জেন্ডার বিষয়ে জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কর্মশালা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল খায়রুম। বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের উপপরিচালক আবু নসর নুরুল ইসলাম চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (আইএম ইউনিট) ঢাকার সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিবুন নেহার প্রমুখ। কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতারা, সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।