প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে বাড়িতে নিরাপদে এলপি গ্যাস ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মির্জাপুরে প্রেসক্লাব মিলনায়তনে টোটালগ্যাজের পক্ষ থেকে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন টোটালগ্যাজ বাংলাদেশের বিক্রয় ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম ও বিক্রয় প্রতিনিধি মো. আসাদুর রহমান। কর্মশালায় অর্ধশতাধিক গৃহিণী ও ব্যবসায়ী অংশ নেন।