কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি বিভাগের আয়োজনে ও সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্টের সহায়তায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাজার সংযোগ-বিষয়ক কর্মশালা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে ওই কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সারোয়ার মোর্শেদ। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও উপপরিচালক মো. আরশেদ আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) সফিকুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জাহেরুল ইসলাম, জেলা মার্কেটিং কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন প্রমুখ। কর্মশালায় কিসমত সৈয়দপুর গ্রামের কৃষক দলের সদস্য ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি|