কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার নারী উদ্যোক্তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তা-বান্ধব আচরণ নিশ্চিত করতে এ অঞ্চলের ব্যাংকারদের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল জেন্ডার সংবেদনশীলতাবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের খুলনার নির্বাহী পরিচালক শেখ আজিজুল হক। বাংলাদেশ ব্যাংক খুলনা ও এসএমই ফাউন্ডেশন ঢাকার যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জানানো হয়, ২০১৫ সালে খুলনা অঞ্চলে ৬ হাজার ৮৬৮ কোটি ২২ লাখ টাকা এসএমই ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও তা ৭ হাজার ৪৯০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে নারী উদ্যোক্তাদের ২৯৭ কোটি ৫৭ লাখ টাকা দেওয়া হয়েছে। খুলনার উপমহাব্যবস্থাপক প্রকাশ চন্দ্র বৈরাগী এতে সভাপতিত্ব করেন। খুলনা অফিস|