প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খসড়া ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের জাতীয় ভূমি জোনিং প্রকল্পের গোলাম মাহবুব সারোয়ার, রায়গঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, পৌর মেয়র আবদুল্লাহ আল পাঠান প্রমুখ।