কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসন মিলনায়তনে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আবদুল হালিম। টেকসই উন্নয়ন বিষয়ে ধারণা দেন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির অধ্যাপক আমজাদ হোসেন। তৃণমূল পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম, ঈশ্বরদীর ইউএনও শাকিল মাহমুদ, ভাঙ্গুড়ার ইউএনও শামসুল আলম, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক মোল্লা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আটঘরিয়া ইউনিট কমান্ডের কমান্ডার জহুরুল হক প্রমুখ।