কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে শুরু হয়েছে ‘ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় গান্ধী আশ্রম ট্রাস্ট এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। গতকাল নোয়াখালী পল্লী উন্নয়ন একাডেমির প্রশিক্ষণ কক্ষে কর্মশালার উদ্বোধন করেন গান্ধী আশ্রম ট্রাস্টের ট্রাস্টি কাজী মানছুরুল হক খসরু। এর আগে কর্মশালার শুরুতে এর উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার।